বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বরিশালে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা বরিশালে সাংবাদিকদের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা বরিশালে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২। শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান
পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগে আটক ২

পঞ্চগড়ে ধর্ষণের অভিযোগে আটক ২

Sharing is caring!

অনলাইন ডেক্স:পঞ্চগড়ের বোদা উপজেলায় এক নারীকে (২৮) ধর্ষণের অভিযোগে সাজ্জাদ হোসেন মিলন (৩৩) ও ধর্ষণে সহায়তার অভিযোগে লাকি বেগম (৪৬) নামে এক নারীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সায়েম মিয়া বাংলানিউজকে বিষয়টি জানান। বুধবার (১৫ জুলাই) বোদা পৌরসভা এলাকায় নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বোদা পৌরসভা এলাকার রফিকুল ইসলামের ছেলে মিলন ও একই এলাকার নজরুল ইসলামের স্ত্রী লাকী।

জানা যায়, মিউজিক ভিডিও এডিটর হিসেবে কাজ করতেন মিলন। সে সুবাদে তার সঙ্গে মিউজিক ভিডিওর মডেলিংয়ের চুক্তি হয় পাবনা জেলার ভাংগুরা থানার পাথরঘাটা এলাকার এক নারীর (নির্যাতনের শিকার) সঙ্গে। পরে মিলন মেয়েটিকে আসতে বললে তিনি গত ১৪ জুলাই বোদায় আসেন। পরে মেয়েটিকে লাকির বেগমের বাড়িতে নিয়ে গিয়ে ১৪/১৫ জন মিলে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটি বোদা থানায় পরের দিন বুধবার রাতে মিলন, লাকিসহ তিনজনের নামোল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১৪/১৫ জনের নামে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মিলন ও লাকিকে আটক করে পুলিশ।

ওসি, তদন্ত আবু সায়েম মিয়া বাংলানিউজকে জানান, ধষর্ণের অভিযোগে করা মামলার আসামি মিলন ও লাকিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD