রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
সিপিএল খেলার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম

সিপিএল খেলার লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম

Bangladesh's Tamim Iqbal attends a training session at The County Ground in Taunton, south-west England, on June 16, 2019, ahead of their 2019 World Cup match against West Indies. (Photo by Saeed KHAN / AFP) (Photo credit should read SAEED KHAN/AFP via Getty Images)

Sharing is caring!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলার প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। লোভনীয় প্র্রস্তাব হলেও দেশের করোনা পরিস্থিতি এবং সবকিছু চিন্তা করে ফিরিয়ে দেন সিপিএলের প্রস্তাব।

করোনাভাইরাসের থাবার পর সিপিএল দিয়েই ফিরছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। কদিন আগেই অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার্স ড্রাফট। আসন্ন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলতে প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল। তবে সে প্রস্তাব তিনি ফিরিয়ে দেন। কয়েকদিন বিষয়টি নিয়ে আলোচনা করার পর সিপিএলের প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

সম্প্রতি ৯০ হাজার ডলার বা বাংলাদেশি অর্থ মূল্যে ৭৫ লাখ টাকার বিনিময়ে সিপিএল খেলার প্রস্তাব দেওয়া হয় তামিমকে। তবে দেশের করোনা পরিস্থিতিসহ আনুষঙ্গিক কারণে লোভনীয় প্র্রস্তাবটি ফিরিয়ে দেন টাইগার কাপ্তান। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেই বিষয়টি নিশ্চিত করেন তামিম।

করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে বিমান যাতায়াতে নিষেধাজ্ঞা আছে। এছাড়াও শেষ অবধি যেতে পারলেও বেশ বেগ পোহাতে হবে তামিমকে। দেশের করোনা পরিস্থিতি, যাতায়াত সমস্যা ও পরিবারের কথা চিন্তা করে সিপিএলের এ আকর্ষণীয় প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।

তবে কোন দল থেকে প্রস্তাব দেওয়া হয়েছে সে ব্যাপারে পরিষ্কার কিছু বলেননি তামিম। শুধু তামিমই নন, সিপিএল থেকে প্রস্তাব পেয়েছিলেন আরও দুই ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও মাহমুদুল্লাহ রিয়াদ। তামিমের মতো তারাও ফিরিয়ে দেন সিপিএলের দেওয়া প্রস্তাব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD