শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বাগেরহাট থেকে ময়ুর-২ লঞ্চের সুকানী গ্রেপ্তার

বাগেরহাট থেকে ময়ুর-২ লঞ্চের সুকানী গ্রেপ্তার

Sharing is caring!

বাগেরহাট থেকে গ্রেপ্তার করা হয়েছে ময়ুর-২ লঞ্চের সুকানীকে।

বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-৮ সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুকানী হলো- নাসির মৃধা (৪০)। সে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার শাহজাহান মৃধার ছেলে।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত নাসির বুড়িগঙ্গা নদীর ঢাকার সদর ঘাট এলাকায় মর্মান্তিক লঞ্চ ডুবির ঘটনায় জড়িত এমভি ময়ুর -২ লঞ্চের চালকের সহকারী (সুকানী)। ময়ুর-২ লঞ্চের ধাক্কায় মর্নিবাড লঞ্চ ডুবে ৩২ জনের সলিল সমাধি হয়। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলার ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তদন্তের এক পর্যায়ে জানতে পারে মামলার আসামী নাসির মংলা ও বাগেরহাট এলাকায় আত্মগোপনে রয়েছে।

তার অবস্থান নিশ্চিত হয়ে বাগেরহাট বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ লঞ্চে অভিযান করে র‌্যাব। সেখান থেকে নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে।

নাসির মৃধাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে এমভি ময়ূর – ২ লঞ্চে সুকানী হিসেবে নিয়োজিত ছিল। দূর্ঘটনার পর থেকে সে বিভিন্ন জায়গায় পলাতক ছিল। আসামী সুকানী মোঃ নাসির মৃধাকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD