রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
দর্শকদের সামনে পিএসজির ৯ গোল উদযাপন

দর্শকদের সামনে পিএসজির ৯ গোল উদযাপন

Sharing is caring!

করোনাকালীন প্রথমবারের মতো ইউরোপের শীর্ষ কোনো ফুটবল দেশে দর্শক নিয়ে খেলা হলো। মাঠে নামে ফ্রেঞ্চ লিগ ওয়ানের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তাদের প্রতিপক্ষ অবশ্য ফরাসি দ্বিতীয় বিভাগের দল লে হাভরে। খেলায় ৯-০ গোলে প্রতিপক্ষকে উড়িয়ে দেন নেইমার, এমবাপ্পে, ইকার্দিরা।

করোনা ভাইরাসের কারণে ফ্রান্সের ফুটবল লিগ বন্ধ হয়ে গেলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় শীর্ষে থাকা পিএসজিকে। তবে সামনে চ্যাম্পিয়নস লিগের আগে নিজেদের আরেকটু ঝালিয়ে নেওয়ার সুযোগ পেল প্যারিসের দলটি। জোড়া গোল করেছেন নেইমার, আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি ও স্প্যানিশ উইঙ্গার পাবলো সারাবিয়া। একটি করে গোল আইভোরি কোস্টের মিডফিল্ডার ইদ্রিসা গানা গেয়ে, স্ট্রাইকার কিলিয়ান এমবাপে ও তরুণ আর্নোদ কালিমুয়েন্দোর।

ফরাসি সরকারের আয়োজনে প্রীতি ম্যাচে মাঠে নামে পিএসজি। হাভরের মাঠ স্তাদে ওশানেতে এদিন দর্শকদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে ২৫ হাজার আসনের স্টেডিয়ামটিতে ভাগ্যবান ৫ হাজার দর্শক খেলা দেখতে পারেন। অবশ্য দর্শকদের প্রতি মাস্ক পরার প্রতি কঠোর নির্দেশনা ছিল। যদিও খেলার সময় অনেককে উত্তেজনায় মাস্ক খুলে ফেলতে দেখা যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD