রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মেসির ‘৭০০’ ছোঁয়ার ম্যাচে বার্সার শিরোপা স্বপ্নে ধাক্কা

মেসির ‘৭০০’ ছোঁয়ার ম্যাচে বার্সার শিরোপা স্বপ্নে ধাক্কা

Sharing is caring!

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ৭০০তম ক্যারিয়ার গোলের দেখা পেলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন অধিনায়কের মাইলফলক ছোঁয়ার রাতটা শেষ পর্যন্ত হতাশা নিয়েই কাটলো কাতালান জায়ান্টদের। কারণ, ঘরের মাঠে অ্যাতলেতিকোর বিপক্ষে দু’বার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হলো কিকে সেতিয়েনের দলকে। ফলে বর্তমান চ্যাম্পিয়নদের পক্ষে লা লিগার শিরোপা ধরে রাখা আরও কঠিন হয়ে গেল।

মঙ্গলবার (৩০ জুন) দিনগত রাতে ক্যাম্প ন্যুয়ে সফরকারী অ্যাতলেতিকোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সা। ম্যাচের মোট ৪ গোলের ৩টিই পেনাল্টি থেকে এসেছে। ম্যাচের ৩ গোলেই আবার অ্যাতলেতিকোর খেলোয়াড়দের অবদান। সবমিলিয়ে দারুণ রোমাঞ্চকর আর নাটকীয় এক ম্যাচ।

শুরু থেকেই দুই দলের আক্রমণ আর প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। খেলার মাত্র ষষ্ঠ মিনিটেই এগিয়ে যেতে পারত অ্যাতলেতিকো। বার্সার ডি-বক্সে ইয়ানিক কারাসকোর ক্রসে অল্পের জন্য পা লাগাতে পারেননি দিয়েগো কস্তা। কিছুক্ষণ পর বার্সা মিডফিল্ডার ইভান রাকিতিচের শট ফিরিয়ে দেন সফরকারী দলের গোলরক্ষক ইয়ান ওবলাক।

খেলার একাদশ মিনিটে মেসির নিচু ফ্রি-কিক কর্নারের বিনিময়ে ফেরান কস্তা। এরপর মেসির কর্নারে বল এই স্প্যানিশ স্ট্রাইকারের উরুতে লেগে দুই পায়ের মাঝ দিয়ে জালে জড়িয়ে যায়। এর কয়েক মিনিট পরে শোধ তোলার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি কস্তা। এবার ডি-বক্সে কারাসকোকে ফাউল করেন বার্সার ভিদাল। পেনাল্টি শট নেন কস্তা, কিন্তু বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দেন বার্সা গোলরক্ষক টের স্টেগান। কিন্তু শট নেওয়ার আগেই নাড়াচাড়া করায় ফের পেনাল্টি, এবার অবশ্য ভুল করেননি সাউল নিগেস।

সমতায় ফিরে অ্যাতলেতিকোর খেলার ধার আরও বাড়তে থাকে। ফলে পরপর ৩ ম্যাচ গোলশুন্য থাকা মেসি মাইলফলক ছুঁতে পারবেন কি না তা নিয়ে সংশয় বেড়েই যাচ্ছিল। তবে এবার আর হতাশ হতে হয়নি মেসিভক্তদের। তবে প্রথমার্ধে দু’টি দারুণ সুযোগ কাজে লাগাতে পারলে আগেই হয়ে যেত কীর্তিটা। ৪২তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে নেওয়া তার দারুণ এক ফ্রি-কিক বাঁক খেয়ে কালে জড়াতে যাচ্ছিল, তবে শেষ মুহূর্তে অসাধারণ নৈপুণ্যে তা ঠেকিয়ে দেন ওবলাক।

মেসিভক্তদের অপেক্ষার পালা শেষ হয় দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই। নেলসন সেমেদো প্রতিপক্ষের ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি নাজান রেফারি। আর তা থেকে নিজের ৭০০তম ক্যারিয়ার গোলের দেখা পেতে মোটেই অসুবিধা হয়নি বার্সা অধিনায়কের। এই নিয়ে চলতি মৌসুমে এটি তার ২২তম গোল। বার্সার জার্সিতে এখন তার মোট গোলসংখ্যা ৬৩০টি। বাকিগুলো দেশের জার্সিতে।

এদিকে মেসির মাইলফক স্পর্শ করার আনন্দ ম্লান করে দিয়ে ফের সমতায় ফেরে অ্যাতলেতিকো। এবার ভিলেন কিছুক্ষণ আগেই পেনাল্টি আদায় করে নেওয়া সেমেদো। নিজেদের ডি-বক্সে কারাসকোকে ফাউল করে বসেন তিনি। এবারও শট নেন নিগেস। অল্পের জন্য ঠেকাতে পারেননি বার্সার জার্মান গোলরক্ষক। বাকি সময়ে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালিয়ে গেলেও শেষ পর্যন্ত সফল হয়নি কেউই।

এই ড্রয়ে বার্সার শিরোপা স্বপ্ন জোর ধাক্কা খেলো। ৩৩ ম্যাচ শেষে কাতালান জায়ান্টদের পয়েন্ট এখন ৭০। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। তৃতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের সংগ্রহ ৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD