শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বরিশাল নগরীতে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

বরিশাল নগরীতে ইয়াবাসহ পিতা-পুত্র আটক

Sharing is caring!

বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পিতা-পুত্রকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃতরা হল- বরিশাল সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডস্থ আমানতগঞ্জ এলাকার মোকছেদ ফকির গলির লীলা মঞ্জিলের ভাড়াটিয়া মো. লিটন হাওলাদার ওরফে কাঠ লিটন ও তার কিশোর পুত্র মো. শুভ হাওলাদার (১৬)।

ডিবি পুলিশ জানিয়েছে, ‘লিটন হাওলাদারের গ্রামের বাড়ী উজিরপুর উপজেলার পূর্ব হারতায়। সে বরিশালে বাসাভাড়া নিয়ে থাকার পাশাপাশি নিজে এবং কিশোর পুত্রকে দিয়ে মাদক বিক্রি করাতো।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার (২৯ জুন) সকাল সোয়া ৮টার দিকে গোয়েন্দা শাখার এসআই সুজিত কুমার গোমস্তা ও তার সঙ্গীয় অফিসার ফোর্স তাদের ভাড়া বাড়িতে অভিযান পরিচালনা করে।

পরে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পিতা-পুত্রকে আটক করে ডিবি পুলিশ। এই ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

ওই মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে কোতয়ালী মডেল থানা পুলিশ মাদক ব্যবসায়ী লিটনকে কারাগারে এবং তার কিশোর অপরাধী সন্তানকে কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD