রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ স্থগিত

ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ স্থগিত

Sharing is caring!

করোনাভাইরাসের কারণে বিশ্বব্যাপী বহু ক্রীড়া টুর্নামেন্ট স্থগিত হয়েছে। এবার এই তালিকায় যুক্ত হলো সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দক্ষিণ এশিয়ার ফুটবলের শ্রেষ্ঠত্বের এই আসর।

কিন্তু এই বছর স্থগিত হলেও সামনের বছর ঢাকাতেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে বলে ঠিক করা হয়েছে। তবে, এখনো নতুন দিনক্ষণ ঠিক করা হয়নি। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভা শেষে সাফের সাধারণ সম্পাদক আনারুল হক হেলাল বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

আনারুল হক হেলাল বলেছেন, ‘সব দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে আমরা সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে আলোচনা করেছি। আলোচনার মাধ্যমে সেপ্টেম্বরে যে সাফ চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল সেটা আগামী বছর পর্যন্ত স্থগিত করা হয়েছে। আগামী বছরের কবে টুর্নামেন্টটা হবে সেটা আমরা কয়েকদিনের মধ্যে আলোচনা করে জানিয়ে দেব।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD