শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া

নির্বাচন করতে পারবেন না খালেদা জিয়া

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থিতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে এ সংক্রান্ত শুনানিতে একক বেঞ্চের প্রতি অনাস্থা জানিয়ে তার আইনজীবীদের করা আবেদন খারিজ করে দেন বিচারপতি জেবিএম হাসানের হাইকোর্ট বেঞ্চ। 

এদিকে এ আদেশের ফলে খালেদা জিয়া আর নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে আইনজীবীদের কেউ কেউ বলছেন, অনাস্থার আবেদন খারিজ হয়েছে, রিট খারিজ হয়নি। তাই খালেদা জিয়ার প্রার্থিতা ঝুলে রইল। 

পরে এ ব্যাপারে খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী জানান, আদালতের এ আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আপিল করা হবে।  

এর আগে গত ১১ ডিসেম্বর খালেদা জিয়ার তিনটি রিটের ওপর বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। এদিন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে রুল জারি করেন। আর বেঞ্চের অপর বিচারপতি মো. ইকবাল কবির এ আদেশের সঙ্গে দ্বিমত পোষণ করেন। পরে নিয়ম অনুসারে বিষয়টি প্রধান বিচারপতি  সৈয়দ মাহমুদ হোসেনর কাছে পাঠালে তিনি ১২ ডিসেম্বর উক্ত একক বেঞ্চ গঠন করেন। 

এর আগে শুনানি শেষে গত ১০ ডিসেম্বর বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে আদেশের জন্য ১১ ডিসেম্বর দিন ধার্য করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD