শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ঢাকা-সিলেট-চট্টগ্রামসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

ঢাকা-সিলেট-চট্টগ্রামসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

Sharing is caring!

রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কেন্দ্রস্থলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১।

রোববার (২১ জুন) বিকেল ৪টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইউএস-জিএস। এর উৎপত্তিস্থল ছিল মিজোরামে ডারলোয়ান এর ভূমির ৪০ কিলোমিটার গভীরে। গত কয়েকদিনে এ মিজোরাম-মণিপুর এলাকায় কয়েক দফা ছোট ভূমিকম্প অনুভূত হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন জেলা থেকে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর জানিয়েছেন করেসপন্ডেন্টরা।

ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, ভারতের মিজোরামে উৎপন্ন ভূমিকম্পটির মাত্রা ছিল মাঝারি ধরনের। এটার শক্তি তেমন ছিল না। ফলে দেশে কিছুটা অনুভূত হয়েছে।

উৎপত্তিস্থলের মাত্রাটাই মাপা হয়। আমাদের এখানে কী শক্তি নিয়ে কাঁপিয়ে দিয়েছে সেটা মাপা হয় না।

ঢাকা থেকে ২৭৯ কিমিলোটার পুবে মিজোরামে উৎপন্ন হওয়া ভূমিকম্পটি রিখটার স্কেলে ৫ দশমিক ১ মাত্রার ছিল।

চট্টগ্রাম থেকে জানান, বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৬ মিনিট ২৫ সেকেন্ডে এ ভূমিকম্প শুরু হয়। ভূমিকম্পের সময় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিলে অনেক বাসা-বাড়ি ছেড়ে বাইরে চলে আসেন। তবে এখনো কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ উজ্জ্বল কান্তি পাল জানান, বাংলাদেশ আবহাওয়া অফিসের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৭৯ কিলোমিটার পূর্বদিকে ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১।

অপরদিকে সিলেট থেকে ভূমিকম্পের খবর জানান।

সিলেট ভূমিকম্প নির্ণয় কেন্দ্রের ভূতত্ববিদ ময়নুল ইসলাম বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ১। ভূতাত্বিক হিসাবে ১৬টা ৪৬ মিনিট ২৫ সেকেন্টে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে এর দূরত্ব ২৮০ কিলোমিটার পূর্বে। এর দৈর্ঘ্য ছিল ৯৩ দশমিক ১২ এবং গভীরতা ৪০ কিলোমিটার।

সিলেট ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হওয়ায়ে এই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

source: banglanews24

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD