বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশাল মেহেন্দীগঞ্জের আলোচিত সেই চেয়ারম্যান বরখাস্ত!

বরিশাল মেহেন্দীগঞ্জের আলোচিত সেই চেয়ারম্যান বরখাস্ত!

Sharing is caring!

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারমান মোস্তফা রাড়ী সাময়িক বরখাস্ত হয়েছেন। একই সাথে ওই ইউনিয়নের সদস্য মো: শহীদ দেওয়ান কেও বরখাস্ত করা হয়েছে।

দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের একটি মাদ্রাসার নিম্নমান সহকারী এবং পার্শবর্তীমসজিদের ইমাম সহিদুল ইসলাম আলাউদ্দিন কে গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্চিত করার ঘটনায় ওই ২জন বরখাস্ত হলেন। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে- যেহেতু দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাড়ী ক্ষমতার অপব্যাবহার করে মধ্য দড়িরচর খাজুরিয়া দাখিল মাদ্রাসার নি¤œ সহকারী কাম কম্পিউটার অপারেটর সহিদুল ইসলামের উপর লাঠি, জুতা ও ঝাড়ু– দিয়ে লাঞ্চিত এবং ৫০ হাজার টাকা চাঁদা দাবী ও জুতার মালা পড়িয়ে তা মোবাইলে ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়ভাবে যা প্রমানিতও হয়েছে।

সেহেতু এমন অপরাধমুলক কাজ জনস্বার্থ পরিপন্থি হওয়ায় স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ) ২০০৯ এর ধারা ৩৪ (১) অনুযায়ী ইউপি চেয়ারম্যান মোস্তফা রাড়ীকে সাময়িক বরখাস্ত করা হল।

একই ধরনের অভিযোগে ওই ইউনিয়নের সদস্য মো: শহীদ দেওয়ান কেও সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে এ তথ্যর সত্যতা স্বীকার করে বলেছেন, মন্ত্রনালয়ের নির্দেশনা দুত বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, গত ৩ জুন বুধবার উপবৃত্তির টাকা আতœসাতের অভিযোগে মাদ্রাসার নিম্নমান সহকারী এবং পাশের মসজিদের ইমাম সহিদুল ইসলাম আলাউদ্দিন কে গলায় জুতার মালা পড়িয়ে লাঞ্চিত করে দড়িরচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের মোস্তফা রাড়ী সহ তার অনুসারীরা। পরদিন ৪ জুন চেয়ারম্যান মোস্তফাসহ ২জনকে আটক করে কারাগারে প্রেরন করে জেলা পুলিশের বিশেষ শাখা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD