বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে ট্রাকচাপায় নারী নিহত

পটুয়াখালীতে ট্রাকচাপায় নারী নিহত

Sharing is caring!

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ট্রাকচাপায় রুনা (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (০৭ জুন) সকাল সাড়ে ৭টায় চৌরাস্তার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাওয়ার গ্রিডের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

রুনা আমতলী উপজেলার কড়ইবুনিয়া এলাকার বাসিন্দা আমির হোসেনের স্ত্রী।

জেলা ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর এডমিন হেলাল উদ্দিন বলেন, সকালে ডাক্তার দেখানোর উদ্দেশে বরগুনার আমতলী উপজেলার কড়াইবুনিয়া গ্রামের আমীর হোসেন গাজী মোটরসাইকেলে করে স্ত্রী-সন্তানকে নিয়ে পটুয়াখালীতে আসছিলেন।

শহরে প্রবেশদ্বার চৌরাস্তা সংলগ্ন এলাকা অতিক্রমকালে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুনার মৃত্যু হয়।

পরে সদর থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় আমীর ও তার শিশুপুত্রকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD