বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ঘূর্ণিঝড় আম্পান: মোকাবেলায় পটুয়াখালীতে প্রস্তুতি ও করণীয় জরুরি সভা   

ঘূর্ণিঝড় আম্পান: মোকাবেলায় পটুয়াখালীতে প্রস্তুতি ও করণীয় জরুরি সভা   

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) বিকেলে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে, সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভা মেয়র মো. মহিউদ্দিন আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, পটুয়াখালীর সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সেনা বাহিনী, নৌ বাহিনী, র‍্যাবের প্রতিনিধিসহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভায় ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায়  প্রস্তুতি ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টায় পটুয়াখালীবাসী ঘূর্ণিঝড় “আম্পান” মোকাবেলায় সক্ষম হবে বলে সকলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য ঘূর্ণিঝড় ‘আম্পান’ মোকাবেলায় ইতোমধ্যে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর: ০৪৪১-৬৫০১০ বলে সভায় জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD