শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
‘হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মুলভানি’

‘হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা মুলভানি’

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেবেন যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনা ও বাজেট কার্যালয়ের বর্তমান পরিচালক মাইক মুলভানি (৫১)। এ বছরের শেষের দিকে জন কেলি চলে গেলে মুলভানিকে তার স্থলাভিষিক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছনে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৪ ডিসেম্বর) টুইটে মুলভানির নাম ঘোষণা দেন তিনি। তখন ট্রাম্প বলেন, মাইক মুলভানিকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, জন কেলির বদলে ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা হিসেবে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন। আশা করছি তিনি ভালো করবেন।

এর আগে গত ৮ ডিসেম্বর হোয়াইট হাউসের বর্তমান প্রধান কর্মকর্তা জন কেলি ২০১৮ সালের শেষের দিকে পদত্যাগ করবেন বলে জানিয়েছিলেন ট্রাম্প।

এসময় প্রেসিডেন্ট ট্রাম্প কেলি সম্পর্কে বলেছিলেন, তিনি মহান দেশপ্রমিক। প্রায় দুই বছর ধরে তিনি আমার সঙ্গে কাজ করছেন। দারুণ কাজ করেছেন তিনি। আমি তার কাজকে মূল্যায়ন করি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD