বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বাউফলে মায়ের লাশ নিয়ে আ’লীগ নেতার থানায় অবস্থান

বাউফলে মায়ের লাশ নিয়ে আ’লীগ নেতার থানায় অবস্থান

Sharing is caring!

বুধবার রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত এক ঘন্টা মায়ের লাশ নিয়ে থানায় অবস্থান করার পরেও মামলা নিলেন না ওসি। উল্টো প্রতিপক্ষের দেয়া মামলায় তাকে সহ তার বাবাকে আসামী করা হয়েছে। এমন অভিযোগ করেছেন নিহত গৃহবধূ সাফিয়া বেগমের (৫৫) ছেলে কাছিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এন্তাজুল হক শাহিন গাজী।

শাহীন গাজী জানান, ত্রাণের তালিকায় নাম অন্তর্ভূক্তি নিয়ে সোমবার প্রতিপক্ষ কাছিপাড়া ইউনিনের মান্দারবন গ্রামের ইউপি সদস্য এনায়েত হোসেন খোকনের সঙ্গে তার বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে খোকন ও তার লোকজন তাকে মারধর করেন। এ খবর পেয়ে তার মা সাফিয়া বেগম ঘটনাস্থলে এলে তাকেও মারধর করা হয়। এ সময় সাফিয়া বেগমের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়।

ওই দিন তার মাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। এরপর তার মাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

মঙ্গলবার দিবাগত ভোর রাত ৪টার দিকে তিনি মারা যান। বিষয়টি তিনি বাউফল থানার ওসিকে অবহিত করেন। এরপর বুধবার পোষ্টমর্টেম শেষে রাত ১০টার দিকে লাশ নিয়ে বাউফল থানায় আসেন এবং মামলা করার জন্য তিনি ওসির কক্ষে যান। কিন্তু ওসি মামলা নিতে গরিমসি শুরু করেন।

এভাবে প্রায় ১ ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর ওসি মামলা নেয়ার কথা বলে লাশ বাড়ি নিয়ে দাফন করতে বলেন এবং বৃহস্পতিবার সকালে থানায় আসার আগে তাকে ফোন দিয়ে আসতে বলেন।

তার কথা অনুযায়ি রাত ১১টার দিকে থানা থেকে তার মায়ের লাশ নিয়ে বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে তিনি ওসির মোবাইলে কল দিলে ওসি তাকে আসতে নিষেধ করেন। এরপর ফোন লাইন কেটে দেন। পরবর্তীতে তাকে একাধিক বার ফোন দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি। পরে খবর নিয়ে জানতে পারেন প্রতিপক্ষ এনায়েত হোসেন খোকন উল্টো তাকে ও তার বাবা চুন্নু গাজীকে (৬৫) সহ বাড়ির ১১জনকে আসামী করে বৃহস্পতিবার থানায় একটি মামলা করেছেন।

এ ব্যাপারে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,‘ সাফিয়া বেগমের মৃত্যুর ঘটনায় পটুয়াখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD