বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালের ভোলায় আরও ৮ জনের নমুনা সংগ্রহ

বরিশালের ভোলায় আরও ৮ জনের নমুনা সংগ্রহ

Sharing is caring!

করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণে আক্রান্ত সন্দেহে ভোলায় আরও ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে জেলার চার উপজেলা থেকে এ নমুনা সংগ্রহ করা হয়। এনিয়ে গত দু’দিনে জেলায় ২২ জনের নমুনা সংগ্রহ করা হলো।

ইতোমধ্যে ১৪ জনের নমুনা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। এদের মধ্যে একজন আইসোলেশনে থাকলেও অন্য ১৩ জন চিকিৎসকদের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

ভোলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নমুনা পাঠানো ব্যক্তিদের মধ্যে সদর, তজুমদ্দিন, লালমোহন ও বোরহানউদ্দিন উপজেলার দু’জন করে মোট আটজন রয়েছেন।

এদিকে জেলায় নতুন করে দু’জনসহ এখনো হোম কোয়োরেন্টিনে রয়েছেন ১১৯ জন।

অন্যদিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৩১৫ জনের। গত ২০ দিনে জেলায় সর্বমোট ৪৩৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। আইসোলেশনে ছিলেন তিনজন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন একজন।

এ ব্যাপারে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, করোনার প্রাথমিক উপসর্গ থাকায় জেলা সদরে আইসোলেশনে থাকা একজনসহ জেলায় হোম কোয়ারেন্টিনে থাকাদের মধ্যে নতুন করে আরও আট জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য আইইডিসিআর-এ পাঠানো হচ্ছে। করোনা আক্রান্ত ওই আট জন চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখন পর্যন্ত জেলায় করোনো পরিস্থিতি ভালো রয়েছে বলেও জানান তিনি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, জেলায় গত ২৪ ঘণ্টায় দু’জনসহ ১১৯ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন। যাদের মধ্যে সদরে ৩৯ জন, দৌলতখানে পাঁচজন, বোরহানউদ্দিনে নয়জন, লালমোহনে ১০ জন, চরফ্যাশনে ১৪ জন, তজুমদ্দিনে ৩৩ জন ও মনপুরা উপজেলায় নয়জন।

অন্যদিকে জেলায় সর্বমোট ৩১৫ জনের কোয়ারেন্টিন শেষ হয়েছে। যাদের মধ্যে সদরে ৯০ জন, দৌলতখানে ৪৪ জন, বোরহানউদ্দিনে ৩৮ জন, লালমোহনে ৩৪ জন, চরফ্যাশনে ৪৭ জন, তজুমদ্দিনে ৪৪ জন ও মনপুরা উপজেলায় ২২ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD