বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালের মূলাদীতে যুব সংগঠনের উদ্দ্যেগে জীবানুমুক্ত স্প্রে প্রয়োগ

বরিশালের মূলাদীতে যুব সংগঠনের উদ্দ্যেগে জীবানুমুক্ত স্প্রে প্রয়োগ

Sharing is caring!

গোটা বিশ্ব যখন থমকে দাঁড়িয়েছে করোনা ভাইরাসে সেখানে মানব সেবায় এগিয়ে আসছে প্রতিনিয়ত বরিশালের মূলাদীর প্যাদারহাট যুব সংগঠন নামক  সেচ্ছাসেবী সংগঠন( PYO)।
মূলাদী প্যাদারহাট যুব সংগঠনের উদ্দ্যোগে করোনা ভাইরাস প্রতিষেধক জীবানুমুক্ত স্প্রে করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টায় কার্যক্রম শুরু হয় এবং দুপুর ১২টা ৩০ মিনিটে শেষ হয়। মূলাদীর প্যাদারহাট সহ বানঘাট এবং রেন্ডিতলা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এক ঝাকঁ তরুন স্প্রের কার্যক্রম চালায়।
উক্ত কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন মুলাদি উপজেলা চেয়ারম্যান জনাব তরিকুল হাসান খান মিঠু। এ সময় তিনি সংগঠনের সকল কার্যক্রমে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। সামাজের তরুনদের  এই কাজকে স্বাগতম জানান এবং কর্মকান্ডে সহযোগীতা প্রদান করেন।
এক ঝাকঁ তরুন রাস্তার দুইপাশ থেকে শুরু করে পার্শ্ববর্তী সকল দোকান,ঝোপঝাড় এবং যানবাহন জীবাণুমুক্ত করেছে।
আজকের কার্যক্রমে  সক্রিয়ভাবে অংশগ্রহণ করে রবিউল ইসলাম, সাহাদ, আদনান ইসলাম সাইদুল, রাকিবুর ইসলাম অন্তর, সোহেল প্যাদা, সাকিব এবং সজিবুর রহমান। এছাড়া পুরো কর্মকান্ডে সাহস এবং সহযোগিতা করেছে সকল( PYO)পরিবারের সদস্য বৃন্দ।
এ ব্যাপারে  গ্রুপের এডমিন  সজিবুর রহমান বলেন, বিগত দিনে আমরা ত্রান বিতরন ও লিফলেট বিতরন কার্যক্রম পরিচালনা করেছি, আপনাদের সহোযোগীতা পেলে আমাদের কার্যক্রম সামনের দিনগুলোতে অব্যাহত  থাকবে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই নিজ বাড়িতে থাকুন,পরিবারকে সময় দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD