শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
সাংবাদিক পেটানো সেই আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

সাংবাদিক পেটানো সেই আ.লীগ নেতার ছেলে গ্রেপ্তার

Sharing is caring!

চাল চুরির অভিযোগ করায় ভোলায় সাংবাদিক সাগর চৌধুরীকে পেটানো বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের ছেলে নাবিল হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর ১টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে আজ সকালে বাদল হায়দারকে আসামি করে বোরহানউদ্দিন থানার মামলা করেন স্থানীয় অনলাইন পোর্টাল ডব্লিউ ৩৬০ ডিগ্রির সম্পাদক ও প্রকাশক সাগর চৌধুরী। সেই মামলায় গ্রেপ্তার করা হয় নাবিলকে।

জানা গেছে, করোনাভাইরাসের কারণে ঘরে থাকার সময়ে জেলেদের নামে বরাদ্দকৃত চাল রাতের আঁধারে চুরি করে নেওয়ার অভিযোগ ওঠে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও বড় মানিকা ইউপি চেয়ারম্যান জসিম হায়দারের ছেলে নাবিলের বিরুদ্ধে। বিশ্বস্ত সূত্রে ঘটনাটি নিশ্চিত হয়ে এর তথ্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাংবাদিক সাগর চৌধুরী অবহিত করেন। এ খবর পেয়ে ক্ষিপ্ত হন নাবিল। পরে ভোলার বোরহানউদ্দিনে সাংবাদিক সাগর চৌধুরীকে ধরে এনে মোবাইল চোর ও ছিনতাইয়ের অপবাদ দিয়ে মারধর করেন তিনি।

সাংবাদিক সাগর চৌধুরী বলেন, ‌’মঙ্গলবার ‌সকাল ৬টায় নাবিল আমাকে ফোন করে বলে, আপনার সঙ্গে জরুরি কথা আছে একটু আসেন। তখন আমি বলি, এত সকালে আমি কীভাবে আসব। তরপরও আমি সেখানে গেলে, সিনেমা হলের দোতলায় আমাকে ডেকে নেয় সে। আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। তখন আমি দোতলা থেকে নিচের দিকে নেমে আসতে চাই। তখন সে পেছন থেকে আমার কলার চেপে ধরে এবং আঘাত করে। আমার চোখে আঘাত করে চোখ নষ্ট করে দেওয়ার জন্য। মাথার অনেক জায়গায় আঘাত করে। মাথাটা ফুলে গেছে। আমাকে মেরে ফেলার জন্য দুহাত দিয়ে গলা চেপে ধরে। এ ছাড়া শরীরের অনেক জায়গায় আঘাত করে সে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD