সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটারদের হাত ধোয়ার ব্যবস্থা

গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে কেন্দ্রগুলোতে ভোটারদের হাত ধোয়ার ব্যবস্থা

Sharing is caring!

অনলাইন ডেক্স: করোনাভাইরাস আতঙ্কের মধ্যে গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচনে কেন্দ্রগুলোতে ভোট দেওয়ার আগে ভোটারদের হাত ধোয়ার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সাদুল্যাপুর ও পলাশবাড়ী উপজেলার ১৩২টি ভোট কেন্দ্রেই ভোটারদের হাত ধোয়ার ব্যবস্থার কথা জানিয়ে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, সারাদেশে করোনাভাইরাস আতস্ক বিরাজ করছে। ভোট কেন্দ্রে কোনো ভোটার ছোঁয়াচে ভাইরাস বহন করে থাকলে তার মাধ্যমে যাতে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়তে না পারে সেজন্য প্রতিটি কেন্দ্রেই হাত ধোয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজার, সাবান, টিস্যু ও করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে সচেতনতামূলক ব্যানার সরবরাহ করা হয়েছে।

গাইবান্ধা-৩ আসনে (সাদুল্যাপুর-পলাশবাড়ী) উপনির্বাচনে ৪ লাখ ৩৫ হাজার ২১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আ’লীগের এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, বিএনপির অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও জাতীয় পার্টির মইনুর রাব্বী চৌধুরী। এছাড়া জাসদের প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি নির্বাচন থেকে সড়ে গত ১৭ মার্চ নৌকা প্রতিকে সমর্থন জানিয়েছেন।

তবে আওয়ামী ও বিএনপি প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD