সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা
পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

পাবনায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

Sharing is caring!

অনলাইন ডেক্স: পাবনার সাঁথিয়ায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আব্দুল আলিম ওরফে কালু (৩৫) নামের মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার করমজা বায়া রোডের খয়েরবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালু উপজেলার রসুলপুর গ্রামের খোরশেদ আলী কসাইয়ের ছেলে ও এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মাদক বিরোধী পুলিশের চলমান অভিযানের সময় খয়েরবাগান এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে মাদকব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আলিম ওরফে কালুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, একটি হাসুয়া ও একশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
করে পুলিশ। এ ঘটনায় সাঁথিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ সুলতান ও কনস্টেবল শুভ আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD