বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
খিলগাঁওয়ে স্ত্রীর ছোড়া গরম পানিতে দগ্ধ স্বামীর মৃত্

খিলগাঁওয়ে স্ত্রীর ছোড়া গরম পানিতে দগ্ধ স্বামীর মৃত্

Sharing is caring!

অনলাইন ডেক্স: রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় স্ত্রীর ছুড়ে মারা গরম পানিতে দগ্ধ মাসুদ রানা (২৮) মারা গেছেন। ঘটনার পর থেকেই তার স্ত্রী শিল্পী আক্তার লিজা পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত ভোররাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ রানা। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায়
এ তথ্য জানান খিলগাঁও থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. রাহাত খান।

নিহতের স্বজনদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, স্ত্রী ও এক সন্তান নিয়ে খিলগাঁওয়ের উত্তর গোড়ান বাজার এলাকার একটি বাড়ির তিন তলায় ভাড়া থাকতেন মাসুদ রানা। গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় ক্ষুব্ধ হয়ে ঘুমন্ত স্বামীর গায়ে লবণ-মরিচ মেশানো গরম পানি ঢেলে দেন লিজা।

পরে প্রতিবেশী ও অন্যরা দগ্ধ মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। শরীরের ৪৭ শতাংশ দগ্ধ মাসুদ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত ভোররাতের দিকে মারা যান।

রাহাত খান আরও জানান, ওই ঘটনার পর থেকেই তার স্ত্রী লিজা পলাতক রয়েছেন। কী কারণে তিনি স্বামীর গায়ে গরম পানি ঢেলে দেন সে ব্যাপারে জানার চেষ্টা চলছে। গত ২৫ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটলেও মাসুদের মৃত্যুর পর তার স্বজনদের মাধ্যমে আমরা শুক্রবার এ ঘটনা জানতে পেরেছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD