রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পাপিয়ার মামলার তদন্তভার র‌্যাবে

পাপিয়ার মামলার তদন্তভার র‌্যাবে

Sharing is caring!

অনলাইন ডেক্স:যুব মহিলা লীগের বহিস্কৃত ও আলোচিত নেত্রী শামীমা নুর পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা তিনি মামলার তদন্তভার পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১০ মার্চ) মামলাগুলো র‌্যাবের হাতে হস্তান্তর করা হয়। এর আগে গ্রেফতার পাপিয়ার বিরুদ্ধে অস্ত্র, অর্থ পাচার ও মাদক আইনে পৃথকভাবে তিনটি মামলা দায়ের করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর হুসাইন রইসুল আজম মনি বলেন, পাপিয়ার বিরুদ্ধে দায়ের করা তিন মামলার তদন্তভার পেয়েছে র‌্যাব। গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছ থেকে মামলাগুলো হস্তান্তর করা হয়েছে।

এ পরপ্রেক্ষিতে মামলার তদন্তের স্বার্থে আদালতের অনুমতিক্রমে পাপিয়াকে র‌্যাব জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও জানান তিনি।

গত ২২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে দেশত্যাগের সময় পাপিয়া ওরফে পিউসহ (২৮) চারজনকে আটক করে র‌্যাব-১।

এ দিন র‌্যাব জানিয়েছিল, রাজধানীর গুলশানের হোটেল ওয়েস্টিনে প্রেসিডেন্ট স্যুট নিজের নামে সবসময় বুকড করে নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলেন পাপিয়া। এমনকি তিনি হোটেলটির বারে বিলবাবদ প্রতিদিন পরিশোধ করতেন প্রায় আড়াই লাখ টাকা।

পাপিয়ার বার্ষিক আয় ১৯ লাখ টাকা। অথচ শুধু হোটেল ওয়েস্টিনে গত তিন মাসেই বিল পরিশোধ করেছেন প্রায় এক কোটি ৩০ লাখ টাকা।

তিনি নারী সংক্রান্ত অপকর্ম ছাড়াও অস্ত্র, মাদক বিক্রি, চাঁদাবাজি ও বিভিন্ন তদবির বাণিজ্যের সঙ্গে জড়িত।

এরপর পাপিয়াসহ তার সহযোগীদের বিরুদ্ধে রাজধানীর বিমানবন্দর ও শেরেবাংলা নগর থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথকভাবে তিনটি মামলা দায়ের করা হয়।

এসব মামলায় ১৫ দিনের রিমান্ডে পাপিয়াকে জিজ্ঞাসাবাদ করে আসছিল ঢাকা মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD