সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
১০ আন্তর্জাতিক রুটে সপ্তাহে ৭৪ ফ্লাইট কমালো বিমান

১০ আন্তর্জাতিক রুটে সপ্তাহে ৭৪ ফ্লাইট কমালো বিমান

Sharing is caring!

অনলাইন ডেক্স: বিশ্বব্যাপী করোনো আতঙ্কের কারণে যাত্রী মন্দা ও কিছু দেশের নিষেধাজ্ঞার মুখে ১০ আন্তর্জাতিক রুটে ৭৪টি ফ্লাইট কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা কমিয়ে দেওয়া রুটগুলো হলো- কুয়ালালামপুর, কাঠমাণ্ডু, কলকাতা, দিল্লি, ব্যাংকক, সিঙ্গাপুর, দোহা, জেদ্দা, মদিনা ও কুয়েত।

সোমবার (৯ মার্চ) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমান সূত্র জানিয়েছে, আগে অান্তর্জাতিক এসব রুটে প্রতি সপ্তাহে ১৪২টি ফ্লাইট পরিচালনা করতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা কমিয়ে এখন সপ্তাহে এসব রুটে ৬৮টি ফ্লাইট চলবে।

যে যাত্রীরা ইতোপূর্বে এসব গন্তব্যের টিকিট কিনেছেন, তারা চাইলে টিকিটের বিনিময়ে টাকা ফেরত নিতে পারেন, অথবা পরিস্থিতি স্বাভাবিক হলে আসন খালি থাকা সাপেক্ষে ভ্রমণ করতে পারবেন বলে জানানো হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন বলেন, করোনাভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। তাই বর্তমান পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD