রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২০’।

দিবসটি উপলক্ষে রোবাবর (০৮ মার্চ) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। শেখ হাসিনা হলের প্রভোস্ট চিন্ময়ী পোদ্দারের নেতৃত্বে র‌্যালিতে শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক, সহকারী আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের নারী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র‌্যালিটি শেখ হাসিনা হলের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এর আগে সকাল ৯ টায় শেখ হাসিনা হলের সম্মুখে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ‘আন্তর্জাতিক নারী দিবস-২০২০’ এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় উপাচার্য নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, আপনারা কখনো নিজেদেরকে দূর্বল ভাববেন না, কেননা আপনারা মায়ের জাতি।

প্রতিটি ধর্মেই নারীর মর্যাদার কথা উল্লেখ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ও নারীর কল্যানে সব ধরনের কাজ করে যাচ্ছেন।

উপাচার্য এ দিবসকে একটি নির্দিষ্ট দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে এর ব্যাপকতা ও গভীরতা বছরের প্রতিটি দিনই উপলব্ধি করতে সকলের প্রতি আহবান জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD