শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পাকিস্তান সফর বিবেচনায় শেষ ম্যাচে নেই মুশফিক

পাকিস্তান সফর বিবেচনায় শেষ ম্যাচে নেই মুশফিক

Sharing is caring!

বাংলাদেশের তিন ধাপের পাকিস্তান সফরে মুশফিকুর রহিম একমাত্র ক্রিকেটার যিনি এই সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। আর আসছে পাকিস্তান সফরে একমাত্র ওয়ানডে ম্যাচ বিবেচনায় রেখে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে রাখা হয়নি মুশফিককে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য বলছে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে।

শুক্রবার (০৬ মার্চ) তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সিলেটে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। আর এই ম্যাচে মুশফিককে বসিয়ে পাকিস্তানে খেলানো হবে এমন একজনকে দলে নেওয়ার কথা জানান বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু বলেন, ‘মুশফিক খেলবে না, তাই এ ম্যাচে আমরা তরুণ একজনকে নিতে চাই। যেখানে আগামী মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র ওয়ানডেতে কাউকে দলে নেওয়া যায়। আমরা পাকিস্তান সফরে কোনো ক্রিকেটারকে অভিষেক করাতে চাই না।’

তবে প্রধান নির্বাচক জানিয়ে দেন মুশফিক ছাড়া দলে আর কোনো পরিবর্তন আসছে না।

পাকিস্তান সফরে ইতোমধ্যে দুটি পর্ব শেষ করেছে বাংলাদেশ। তবে জানা যায়, এরপরও বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন মুশফিককে পরবর্তী সফরে যেতে চাপ দেন। কিন্তু নিজের আগের সিদ্ধান্তের ওপর অনড় থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

বাংলাদেশ পাকিস্তান সফরের শেষ পর্বে ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবে। আর ৫ এপ্রিল থেকে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD