রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
গলাচিপায় শিশু তুম্পা হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

গলাচিপায় শিশু তুম্পা হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

Sharing is caring!

পটুয়াখালীর গলাচিপার আলোচিত ও চাঞ্চল্যকর শিশু তুম্পা অপহরণ ও হত্যা মামলায় একমাত্র আসামি চাচা আতিকুলের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আজ দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক একেএম এনামুল করিম এ রায় প্রদান করেন।

মামলার বিবরন দিয়ে সরকার পক্ষের আইনজীবি পিপি কমল দত্ত জানান, ২০১৩ সালের ২২ জুন রাত ৯টার দিকে গলাচিপার গজারিয়া এলাকার নিজ বাসার বারান্দা ও চৌকির উপর থেকে তিন বছর বয়সের শিশু ভাতিজা তুম্পাকে অপহরণ করে চাচা আতিকুল। এরপর মোবাইল ফোনে তুম্পার বাবা হুমায়ুন কবিরের কাছে ৫ লাখ টাকা চাদা দাবি করে এবং পরের দিন ওই টাকা আতিকুলের কাছে পাঠানোর জন্য ফোনে বলা হয়। তিনদিন পর ২৫ জুন সকালে আতিকুলের নীমহাওলা এলাকার নিজ বাড়ির পাশের কলাবাগানের মধ্য থেকে তুম্পার মৃতদেহ উদ্ধার করা হয়। দুইদিন পর ২৭ জুন তুম্পার বাবা হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত নামা আসামি করে গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পাচ মাস পর দীর্ঘ তদন্ত শেষে ২৬ নভেম্বর গলাচিপা থানার এসআই হাসনাইন পারভেজ চাচা আতিকুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

আদালত ২১ জন স্বাক্ষীর মধ্যে ১৩ জনের স্বাক্ষ গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন। এরআগে আতিকুল আদালতের কাছে তুম্পা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD