রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
বরিশালে শিশু ধর্ষণকারি গ্রেফতার(ভিডিওসহ)

বরিশালে শিশু ধর্ষণকারি গ্রেফতার(ভিডিওসহ)

Sharing is caring!

বরিশালে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ৮।

বৃহস্পতিবার সকালে র‌্যাব নগরীর লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণের সাথে জড়িত রিফাত সাহা (২৫) নামে এই যুবককে গ্রেফতার করে। সে নগরীর রসুলপুর কলোনী এলাকার বাসিন্দা সেলিম সাহার ছেলে।

র‌্যাব জানায়, পরিবারের সাথে অভিমান করে বোনের বাড়ির উদ্দেশ্যে ঢাকা থেকে লঞ্চ যোগে গত ২৪ ফেব্রুয়ারি ভোরে বরিশালে আসে ১৩ বছরের শিশুটি। তবে বোনের বাড়ির ঠিকানা না জানায় লঞ্চঘাটে নেমে কান্না শুরু করে মেয়েটি। এসময় বখাটে রিফাত কান্নার কারন জানতে চাইলে মেয়েটি ঘটনা খুলে বলে। রিফাত মেয়েটি ঢাকায় পাঠানোর আশ্বাস দিয়ে তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে একটি আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ধর্ষককে গ্রেফতারে পুলিশের পাশাপাশি র‌্যাব মাঠে নামে এবং গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে রিফাতকে গ্রেফতার করা হয়।

সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে ধর্ষনের কথা স্বীকার করেছে।

ভিডিও দেখতে ক্লিক করুন: https://crimeseen24.com/news-video/বরিশালে-শিশু-ধর্ষণকারি-গ/

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD