সর্বশেষ:
কলাপাড়ায় ঘর থেকে পিতলের গোপাল ঠাকুর, দেবী লক্ষ্মীর ঘটসহ পূজার সারঞ্জামাদি চুরি আহ্বায়ক এইচ এম আকবর, সদস্য সচিব আরিফ।। কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ১৪৭ কারখানা বন্ধের সিদ্ধান্ত, সোমবার মজুরি প্রস্তাব বাউফলে খ/ণ্ডি/ত ম/র.দে.হ উদ্ধারের ঘটনায় নারীসহ গ্রেপ্তার২, হ.ত্যা.র রহস্য উদ্‌ঘাটনের দাবি কলাপাড়ায় ক্যারিয়ার ও যুব নেতৃত্ব বিষয়ক শীর্ষ সম্মেলন কুয়াকাটায় এক ইলিশ ৮ হাজার ৫০০ টাকায় বিক্রি কলাপাড়ায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল,ছাত্রদল নেতা বহিষ্কার কলাপাড়ায় ৩৩ মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮টি শিক্ষক পদ শুণ্য। শিক্ষা কার্যক্রম ব্যাহত প্লাস্টিক বর্জ্যের দূষণরোধে কুয়াকাটায় অংশীজনদের পরামর্শ সভা দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা

পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে কলাপাড়া থেকে আসা অসহায় ১৪ জন ছানি রোগীর চোখের সফল অপারেশন সম্পন্ন হয়েছে। সোমবার (৫ অক্টোবর) পটুয়াখালী শহরের বিএনএসবি চক্ষু হাসপাতালে এ অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এর আগে গত শনিবার কলাপাড়ায় বিএনএসবি চক্ষু হাসপাতাল, পটুয়াখালী ও কলাপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদারের সৌজন্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ চোখের চিকিৎসা নিতে আসেন। ক্যাম্পে চিকিৎসকদের মাধ্যমে রোগীদের চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে ছানি অপারেশনের জন্য রোগী বাছাই করা হয়।

পরে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনের জন্য পটুয়াখালীর বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় আজ ১৪ জন রোগীর চোখের ছানি অপারেশন সম্পন্ন করা হয়।

অপারেশনের সময় রোগীদের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় থাকা খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসার আইসিটি শিক্ষক নূরে আলম মুরাদ বলেন, হাজী রিমন শিকদারের নির্দেশনা মোতাবেক এই সকল অসহায় রোগীদের চিকিৎসায় সার্বিক সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

তিনি আরো জানান, অসহায় মানুষদের জন্য কাজ করতে পারলে আত্মায় শান্তি পাওয়া যায়।কলাপাড়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন শিকদার বলেন, দীর্ঘ ১৫ দিন প্রচার প্রচারণা চালিয়েছি।

অনেক রোগীর বিনামূল্যে চিকিৎসা করিয়ে দিয়েছি। এর মধ্যে অসহায় ১৪ জন ছানি আক্রান্ত রোগীকে পটুয়াখালী বিএন এসবি হাসপাতালে পাঠানো হয়েছে। আজ তাদের সফল অপারেশন হয়েছে। তিনি আরো জানান এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোয়াজ্জেম হোসেন কলাপাড়া (পটুয়াখালী)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category