রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন
বরিশালে ৭ দফা দাবিতে কোয়াবের বিভাগীয় সমাবেশ

বরিশালে ৭ দফা দাবিতে কোয়াবের বিভাগীয় সমাবেশ

smart

Sharing is caring!

‘ক্যাবল টেলিভিশন পরিচালনা আইন-২০০৬ এবং কেবল টেলিভিশন বিধিমালা-২০১০’-এর সংশোধিত আইন এবং বিধিমালা অতি দ্রুত বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

রোববার বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর মহিলা ক্লাব মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম আনোয়ার পারভেজ।

কোয়াব বরিশাল বিভাগের সমন্বয়কারী মঞ্জুরুল আলম খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক মহাসচিব নিজাম উদ্দিন মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক এবিএম সাইফুল হোসেন সোহেল, বাংলাদেশ ডিজিটাল নেটওয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান লায়ন মোঃ ফিরোজুল ইসলাম, কোয়াবের সাবেক অর্থ সম্পাদক সেলিম সরোয়ার এবং বরিশাল বিভাগের অপর সমন্বয়কারী মাসুদ রানা পলাশ।

সমাবেশে বক্তারা বলেন, ক্যাবেল টিভি ব্যবসার দুর্দিন চলছে। প্রায় ৫ লাখ লোক এই ব্যবসার সাথে কোন না কোনভাবে জড়িত। এত সংখ্যক লোকের রুটি রুজি রক্ষায় ৭ দফা দাবি মেনে নিতে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি এবং হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ।

৭ দফা দাবির অন্যগুলো হচ্ছে, ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ককে শিল্প হিসেবে ঘোষনা করা, ক্যাবল অপারেটরদের স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান, দ্রুত সময়ের মধ্যে কোয়াবের নির্বাচন অনুষ্ঠান, পে-চ্যানেলের মূল্য যখন তখন বৃদ্ধি না করা, ক্যাবল অপারেটরদের অনুকূলে স্থানীয় একটি কমিউনিটি চ্যানেলের অনুমতি প্রদান এবং বৈধ ক্যাবল অপারেটরদের ব্যবসা জোড়পূর্বক হরণ না করা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD