রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
চ্যাম্পিয়নস লিগে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ ম্যানসিটি

চ্যাম্পিয়নস লিগে দুই মৌসুমের জন্য নিষিদ্ধ ম্যানসিটি

Sharing is caring!

ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফার (দ্য ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন) ‘ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে’ (এফএফপি) ভঙ্গের অভিযোগে দুই মৌসুমের জন্য চ্যাম্পিয়নস লিগে নিষিদ্ধ হলো ম্যানচেস্টার সিটি। নিষেধাজ্ঞার সঙ্গে ৩০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

জানা যায়, উয়েফার আর্থিক নীতিভঙ্গ (এফএফপি) করায় আগামী (২০২০-২১) ও (২০২১-২২) মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবেন না সিটিজেনরা।

সিটি জানিয়েছে, তারা এ সিন্ধান্তে হতাশ, কিন্তু অবাক নয়। এ বিষয়ে খেলাধুলার সর্বোচ্চ আদালত সিএএসের কাছে আবেদন করা হবে। আপিল করার পর সাজা বদলাবে বলে এক বার্তায় আশাবাদী প্রকাশ করেছে সিটি।

পেপ গার্দিওলার অধীনে টানা দুই মৌসুম প্রিমিয়ার লিগ জিতেছে সিটি। ঘরে তুলেছে ইএফএল কাপও। কিন্তু ইতিহাদের ক্লাবটির অভাব কেবল চ্যাম্পিয়নস লিগের। গার্দিওলা এখনও সিটির অধরা আশাটুকু পূর্ণ করতে পারেননি। এর মধ্যে উল্টো ঝামেলায় পড়লো সিটি। অর্থনৈতিক অনিয়মের অভিযোগে আগামী দুই মৌসুম চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে পারবেন না গার্দিওলার শিষ্যরা। উয়েফার তদন্তে অভিযোগ প্রমাণিত নিষিদ্ধ করা হয় সিটিকে।

উয়েফার যে আর্থিক নীতি, সেটি মূলত ফিনান্সিয়্যাল ফেয়ার প্লে বা এফএফপি নামেই পরিচিত। ২০১১ সাল থেকে এই নীতি চালু হয়েছে। দলবদলের বাজারে কোনো দল যেন অতিরিক্ত অর্থ খরচ করতে না পারে সেটা দেখভাল করাই এ নীতির উদ্দেশ্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD