শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
মেসি-ফাতি যুগলবন্দিতে বার্সার জয়

মেসি-ফাতি যুগলবন্দিতে বার্সার জয়

Sharing is caring!

লুইস সুয়ারেসের ইনজুরির সুবাদে পাওয়া সুযোগ দারুণভাবে কাজে লাগালেন আনসু ফাতি। এই ‘ওয়ান্ডার কিড’র জোড়া গোলেই লেভান্তের বিপক্ষে ২-১ গোলের জয় পেল বার্সেলোনা। অন্যদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি নিজে গোল না পেলেও ফাতির দুটি গোলই এসেছে তার অ্যাসিস্ট থেকে।

লা লিগার ম্যাচে ঘরের মাঠে ক্যাম্প ন্যূয়ে রোববার (২ ফেব্রুয়ারি) দিনগত রাতে আগের ম্যাচের (লেগানেস ম্যাচ) একাদশের ১০ জনের উপর ভরসা রাখেন বার্সা কোচ কিকে সেতিয়েন। শুধু চোটে আক্রান্ত আর্তুরো ভিদালের জায়গায় নামেন ইভান রাকিতিচ।

ম্যাচের শুরু থেকে লেভান্তের রক্ষণ ব্যতিব্যস্ত করে রাখেন মেসি-ফাতি-গ্রিজম্যানরা। বেশকিছু প্রচেষ্টা শুরুতে ব্যর্থ হওয়ার পর ৩০তম মিনিটে মেসিরই বানিয়ে দেওয়া বলেই গোল করেন ফাতি। ঠিক এক মিনিট পরেই ফের মেসির অ্যাসিস্ট আর ফাতির দ্বিতীয় গোলে প্রথমার্ধেই ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় বার্সা।

৩৬তম মিনিটে নেলসন সেমেদোর শট বারে লেগে বাইরে বেরিয়ে যায়। মেসিরই বানিয়ে দেওয়া বলে বাঁ পায়ের শট নিয়েছিলেন সেমেদো। কিন্তু কপাল মন্দ, হলো না। এরপর সেমেদোর বানিয়ে দেওয়া দারুণ এক সুযোগ নষ্ট করেন আঁতোয়া গ্রিজম্যান।

দ্বিতীয়ার্ধে মেসির গোল মিসের সঙ্গে যুক্ত হয় ৬৫তম মিনিটে জেরার্ড পিকে আর জর্দি আলবার হলুদ কার্ড। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু করে লেভান্তে। কাঙ্ক্ষিত গোলও পায় সফরকারীরা। কিন্তু রুবেন রচিনার গোলটি আসে বড্ড দেরিতে। ততক্ষণে যোগ করা সময়ও শেষের পথে।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে আনল বার্সেলোনা। ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৯। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৪৬। আর এই হারে ১৩তম স্থানে থাকা লেভান্তের পয়েন্ট হলো ২৬।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD