শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
তামিম ইকবালের ট্রিপল সেঞ্চুরি 

তামিম ইকবালের ট্রিপল সেঞ্চুরি 

Sharing is caring!

সামনে পাকিস্তানের বিপক্ষে টেস্ট। রাওয়ালপিন্ডি টেস্টের আগে এরচেয়ে ভাল প্রস্তুতি আর কি হতে পারতো তামিম ইকবালের! দেশ সেরা ওপেনার আগেরদিন সেন্ট্রাল জোনের বোলারদের ধৈর্যের পরীক্ষা নিয়ে ডাবল সেঞ্চুরি করেছিলেন।

এবার বাংলাদেশের ঘরোয়া লিগে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেন্ট্রাল জোনের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন ৩০ বছর বয়সী বাঁ-হাতি ব্যাটসম্যান।

দ্বিতীয় ক্রিকেটার হিসেবে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির দেখা পেলেন তামিম। এর আগে ২০০৭ সালে বরিশাল ডিভিশনের হয়ে সিলেট ডিভিশনের বিপক্ষে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন রকিবুল হাসান। করেছিলেন অপরাজিত ৩১৩ রান।

রোববার (০২ ফেব্রুয়ারি) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচের প্রথম ইনিংসে তৃতীয় দিনে সেন্ট্রাল জোনের বিপক্ষে ব্যাট করতে নামেন তামিম। দ্বিতীয় দিনের অপরাজিত ২২২ রান নিয়ে দিন শুরু করেন তিনি।

তৃতীয় দিনের শুরু থেকেই ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন তামিম। স্বভাবসুলভ ব্যাটিংয়ে ২৭৯ রান নিয়ে লাঞ্চে যান তিনি। এরপর ফিরেই প্রথম শ্রেণির ক্রিকেটে উদযাপন করেন নিজের প্রথম ট্রিপল সেঞ্চুরি।

তার ব্যাটে ভর করেই লিড দুইশ ছাড়ায় ইস্ট জোন। ৪০৭ বল খেলে ৩০০ রানের ঘর স্পর্শ করেন তামিম। ইনিংসের ১৩৪.২ ওভারে শুভাগত হোমের করা দ্বিতীয় বলে দৌড়ে এক রান নিয়ে ট্রিপল সেঞ্চুরি করার উদযাপনে মেতে ওঠেন তামিম। এই মাইলফলক ছোঁয়ার পথে দেশ সেরা ওপেনার চার মারেন ৪০টি।

এর আগে দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পান ইস্ট জোনের হয়ে খেলা বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ১১১ রান করে আউট হন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ইস্ট জোনের সংগ্রহ ২ উইকেটে ৫১১ রান। তামিম ৩০০ রান নিয়ে অপরাজিত আছেন। প্রথম ইনিংসে সেন্টাল জোনের চেয়ে ২৯৮ রানে এগিয়ে আছে ইস্ট জোন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD