শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বরিশালে প্রতিবন্ধী দিবস পালন

বরিশালে প্রতিবন্ধী দিবস পালন

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
“সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন” এই স্লোগানে বরিশালে ২৭তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সকালে নগরের কালিবাড়ি রোডস্থ জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আল মামুন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, মুক্তিযোদ্ধা এএমজি কবির ভুলু। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের স্নেহ-ভালোবাসা দিয়ে সম্পদে পরিণত করতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে নানা ধরনের উন্নয়নমূলক পদক্ষেপ হাতে নিয়েছে। আমরা সবাই যদি যার যার অবস্থান থেকে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াই । তাহলে এরাই আগামীতে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারবে। অনুষ্ঠানে প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, এনজিও প্রতিনিধি আানোয়ার জাহিদসহ সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি উদযাপনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী প্রতিবন্ধীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এছাড়াও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে নগরের অশ্বিনী কুমার হলের সামনে থেকে দিবসটি উদযাপনে র্যা লি বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা সমাজসেবা কার্যালয়ে গিয়ে শেষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD