সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশগত দায়িত্ব পালন কালে সাংবাদিককে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালের পরীক্ষা কেন্দ্রগুলোতে থাকছে সিসি ক্যামেরা

বরিশালের পরীক্ষা কেন্দ্রগুলোতে থাকছে সিসি ক্যামেরা

Sharing is caring!

আসন্ন এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু অবাধ ও নকলমুক্ত করতে বাকেরগঞ্জের পরীক্ষা কেন্দ্রগুলোতে সিসি টিভি বসানো হয়েছে। এদিকে উপজেলায় প্রথমবারের মতো নেয়া উদ্যোগকে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সর্বস্তরের লোকজন স্বাগত জানিয়েছেন।

বাকেরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় , জে এস ইউ মডেল হাইস্কুল, রহমগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, বোয়ালিয়া শহীদ আলতাফ শুকুর মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়েসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকেদের সমন্বিত উদ্যোগ এটি।

শিক্ষকরা বলেছেন, এই প্রক্রিয়ায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেয়া যাবে। এবং পরীক্ষা চলার সময়ে কেন্দ্রের ভেতর ও বাইরের পরিবেশ পরীক্ষা নিয়ন্ত্রকদের নজরে থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধবি রায় বলেন, পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার সঠিক পরিবেশ ফিরিয়ে আনতে অবাধ ও নকলমুক্ত পরিবেশ তৈরি করতে কেন্দ্রগুলোকে সিসি টিভির আওতায় আনা হয়েছে।

এদিকে শুধু বাকেরগঞ্জ নয়, বরিশাল সদর উপজেলার কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD