রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
এশিয়া কাপ পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে ভারত

এশিয়া কাপ পাকিস্তানে নয়, নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে ভারত

Sharing is caring!

২০২০ সালের এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। তবে দেশটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু হলেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত যে সেখানে সফর করবে না এটি খোদ পাকিস্তানও জানে। তাইতো এক্ষেত্রে প্রতিবেশী দেশটি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে পারে বলে জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী ওয়াসিম খান। তবে এমন ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেই (এসিসি) নিতে হবে বলে সংবাদ সংস্থা পিটিআইকে জানান তিনি।

আগামী সেপ্টেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ পাকিস্তানের মাটিতে গড়াবে। কিন্তু সে দেশে গিয়ে ভারত খেলবে না জেনেও ওয়াসিম খান এর আগে বলেছিলেন, ‘ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তা হলে পাকিস্তানও আগামী বছর ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না।’

তবে ফের কথা পাল্টে নেন ওয়াসিম।তিনি বলেন, ‘আমি তেমনটি বলিনি। প্রশ্ন উঠেছিল, ভারত এখানে খেলতে না এলে কী হবে? আমি বলেছিলাম, তা হলে এসিসিকে ঠিক করতে হবে কী করা উচিৎ। এ বারের সংগঠক দেশ পাকিস্তান বলে আমাদের দেশেই এশিয়া কাপটা হওয়া প্রত্যাশিত।’

তিনি আরও বলেন, ‘আমরা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলাম। কিন্তু কখনওই ২০২১ বিশ্বকাপ খেলব না বলিনি।’

টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের ম্যাচগুলো কি নিরপেক্ষ দেশে হওয়া সম্ভব? ওয়াসিম বলছেন, ‘অবশ্যই। ধরুন, ভারত-পাকিস্তান ফাইনাল হল। সে ক্ষেত্রে সেই ম্যাচ কোথায় হবে, তা এসিসিকে ঠিক করতে হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD