রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
দ্বিতীয় ম্যাচেও ওয়ানডে স্টাইলে ব্যাট করল বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচেও ওয়ানডে স্টাইলে ব্যাট করল বাংলাদেশ

Sharing is caring!

ম্যাচটা টি-টোয়েন্টি। যেখানে দেখা যাবে ছক্কা-চারের ধুমধাড়াক্কা। কিন্তু লাহোর গাদ্দাফি স্টেডিয়ামে একদিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে আবারও ওয়ানডে স্টাইলে ব্যাট করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত তামিম ইকবালের স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে ফিফটির সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করেছে টাইগাররা।

৫ ‍উইকেটে হারের প্রথম ম্যাচে ১৪২ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। এবার সেই টার্গেট নেমে এলো ১৩৭ রানে।

শনিবার (২৫ জানুয়ারি) তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু ব্যাটিংয়ে নেমে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বড় টার্গেট দেওয়ার কোনো মনোভাব দেখা যায়নি টাইগারদের মধ্যে।

শুরুতেই অবশ্য তারা হারিয়ে ফেলে মোহাম্মদ নাঈমকে। ইনিংসের দ্বিতীয় ওভারেই শাহীন আফ্রিদির বলে ডাক মেরে ফেরেন বাংলাদেশ ওপেনার। এরপর দ্রুত বিদায় নেন মোহাম্মদ মিঠুনের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া মেহেদী হাসান (৯)।

স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে ১৪ বলে ৮ রান করে সাজঘরে ফিরে বাংলাদেশকে আবারও বিপর্যয়ে ঠেলে দেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। দলের দুঃসময়ে ধীরগতির ব্যাটিংয়ে উইকেটে থিতু হওয়ার চেষ্টা করেন তামিম। থিতু তিনি হয়েছেন ঠিকই। কিন্তু দলের রানরেট এগিয়েছে কচ্ছপ গতিতে। ২০ বলে ২১ রান করে আফিফ হোসেন ফিরলেও ফিফটি তুলে নেন তামিম। দলীয় ১১৭ রান আউট হওয়ার আগে ৫৩ বলে ৭ চার ও ১ ছক্কায় করেছেন ৬৫ রান।

ইনিংসের শেষ ওভারের প্রথম বলে হারিস রউফের বলে বোল্ড হোন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ (১২)। শেষদিকে দুই অপরাজিত ব্যাটসম্যান সৌম্য সরকারের ৫ ও আমিনুল ইসলামের ৮ রানের সুবাদে ১৩৬ রানে থামে বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন মোহাম্মদ হাসনাইন। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD