শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
রোনালদোর জোড়া গোলে শীর্ষেই রইল জুভেন্টাস

রোনালদোর জোড়া গোলে শীর্ষেই রইল জুভেন্টাস

Sharing is caring!

আগের ম্যাচে হোঁচট খায় ইন্টার মিলান। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে পার্মাকে ২-১ ব্যবধানে হারায় জুভেন্টাস। ফলে ইতালিয়ান সিরি’আ পয়েন্ট টেবিলের শীর্ষেই নিজেদের জায়গা ধরে রাখল মাউরিসিও সারির দল।

রোববার ঘরের মাঠ তুরিনে পার্মাকে আতিথেয়তা জানায় জুভিরা। তবে ম্যাচের শুরু থেকে বেশ অগোছালো ফুটবল খেলে স্বাগতিকরা। কিন্তু প্রথমার্ধের শেষে রোনালদোর গোলে লিড নেয় চ্যাম্পিয়নরা। বাতসুয়াই মাতুইদির পাস থেকে সিআর সেভেন কোনাকুনি শট করলে পার্মা এক খেলোয়াড়ের গায়ে লেগে গোল হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য সমতায় ফেরে পার্মা আন্দ্রেয়াস কর্নেলিয়াস গোলটি করেন। কিন্তু তিন মিনিট পরেই জুভেন্টাসকে জয়সূচক গোল এনে দেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। দিবালার অ্যাসিস্টে গোলটি করেন তিনি।

সিরি’আ লিগে ২০ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে ইন্টার মিলান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD