শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পাকিস্তান সফরের টি-২০ দল ঘোষণা, নতুন মুখ হাসান

পাকিস্তান সফরের টি-২০ দল ঘোষণা, নতুন মুখ হাসান

Sharing is caring!

আসছে পাকিস্তান সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় টাইগারদের নেতৃত্ব দেবেন মাহমুদউল্লা রিয়াদ। আর সদ্য শেষ হওয়া বিপিএলে ভালো করে প্রথমবারের মতো দলে ডাক পেলেন হাসান মাহমুদ।

দলে ফিরেছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও মেহেদী হাসান। তবে জায়গা হয়নি মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও আবু হায়দার রনিদের। পারিবারিক কারণে তিন ধাপের পাকিস্তান সফরের কোনোটিতেই যাবেন না মুশফিকুর রহিম। আর নিষেধাজ্ঞার কারণে সাকিব তো নেই-ই।

সুযোগ পাওয়া হাসান মাহমুদ এবারের আসরে খুব বেশি যে উইকেট পেয়েছেন তা নয়, তবে তার গতি সবাইকে বিস্মিত করেছে। মাশরাফির নেতৃত্বে ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট নেওয়া হাসান ১৪২.৪০ কিমি গতিতে বল করেছিলেন।

চলমান জানুয়ারি মাসের ২৪, ২৫ ও ২৭ তারিখ লহোরে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ২৩ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। আর ২৮ জানুয়ারি ফিরে আসবে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহাদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD