বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
কলাপাড়ায় ড্রেজার ব্যবসায়ীকে কারাদন্ড 

কলাপাড়ায় ড্রেজার ব্যবসায়ীকে কারাদন্ড 

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মামুন হাওলাদার নামে এক ড্রেজার ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে তাকে এ কারাদন্ড দেন (নির্বাহী মেজিস্ট্রেট) উপজেলা নির্বাহী অফিসার মুনিবুর রহমান। মামুন হাওলাদার তালতলী উপজেলার কচুপাতরা গ্রামের মতিউর হাওলাদারের ছেলে।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম জানান, ড্রেজার ব্যবসায়ী মামুন কয়েকদিন যাবৎ টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী সরকারী খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। অভিযান পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৫ ধারায় মামুনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান জানান, অভিযান চালিয়ে মামুনকে এক মাসের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়েছে। যারা অবৈধভাবে বালু উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD