মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বরিশালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Sharing is caring!

বরিশাল সিটি কপোরেশনসহ জেলায় ৩ লাখ ৬০ হাজার ২৪৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষমাত্রা নিয়ে শুরু হয়েছে ক্যাম্পেইন।

শনিবার (১১ জানুয়ারি) সকালে বরিশালের আগৈলঝাড়া ‍উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রমের উদ্বোধন করে জেলার সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন।

উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগে থেকেই প্রচার প্রচারণা চালানো হয়েছে। অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করতে এই ভিটামিনের বিকল্প নেই। ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ, তবে ভরা পেটে খাওয়া ভালো। তবে যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে তাকে এখন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

অপরদিকে বরিশাল নগরের ফকিরবাড়ি রোডস্থ শিকদার স্কুলে প্রেয়সী বাংলা আয়োজিত ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

উল্লেখ্য বরিশাল জেলায় আজ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ০৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ১০৫ জন শিশুকে নীল রঙের ১ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭৭ হাজার ৫৩৩ জন শিশুকে লাল রঙের ২ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে। বরিশালের ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ২ হাজার ২৫০ টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বরিশাল সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করতে ৪ হাজার ১০০ জন কর্মী কাজ করছে। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

অপরদিকে বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নাহিদ হোসেন জানান, বরিশাল সিটি কপোরেশনের আওতায় ২২০ টি কেন্দ্রের মাধ্যমে ৪৯ হাজার ৬১০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে।  এর মধ্যে এর মধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ১ শত জন শিশুকে নীল রঙের ১ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে। একই সাথে ১২ থেকে ৫৯ বয়সের ৪৪ হাজার ৫১০ শিশুকে লাল রঙের ২ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে।

ওই দিন সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি ২৩ টি প্রতিষ্ঠানের ৫ শত জন কর্মী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজ করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD