রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
টাকার জন্যই সৌদি আরবে এসেছি: ভালভার্দে

টাকার জন্যই সৌদি আরবে এসেছি: ভালভার্দে

Sharing is caring!

স্প্যানিশ সুপার কাপ খেলতে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদসহ স্পেনের আরও দুই শীর্ষ ক্লাব। কিন্তু চার দলের এই ফরম্যাট পছন্দ নয় বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দের। তার এ কথায় অবাক হওয়ার কিছু নেই। কারণ এরপর তিনি যা বলেছেন তা রীতিমত হতবাক করার মতোই।

সৌদি আরবের মাটিতে কেন স্প্যানিশ সুপার কাপ, এই প্রশ্ন তুলেছিলেন বহু লা লিগা সমর্থক। উত্তরটা সবারই জানা। কিন্তু মুখ ফুটে বলাটাই কঠিন। তবে অত ভদ্রতার ধার ধারলেন না বার্সা কোচ। সোজা জানিয়ে দিলেন, টাকার জন্যই সৌদি আরবে বসেছে সুপার কাপের আসর।

টুর্নামেন্টের বর্তমান ফরম্যাট অনুযায়ী, লা লিগার শীর্ষ দুই দল এবং কোপা দেল রে’র দুই ফাইনালিস্ট দল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এর আগে প্রতি বছর আগস্টে লিগ আর কাপ জয়ীদের নিয়ে অনুষ্ঠিত হতো। কিন্তু এবার আয়োজন এগিয়ে জানুয়ারিতে আনা হয়েছে।

ফরম্যাট, ভেন্যু এবং আয়োজনের সময় পাল্টে ফেলা নিয়ে প্রশ্ন করা হলে ভালভার্দের সোজাসাপ্টা জবাব, ‘মূল কথা ফুটবল এখন ব্যবসায় পরিণত হয়েছে এবং ব্যবসা মানেই আয়ের খোঁজ করা। এজন্যই আমরা এখানে এসেছি।’

বর্তমান ফরম্যাট নিয়ে নিজের অসন্তোষ লুকিয়ে রাখেননি বার্সা কোচ, ‘আমর যে ফরম্যাতে খেলতাম এবার সবটাই পাল্টে গেছে। এটা সবসময় (মৌসুমের) প্রথম শিরোপা ছিল এবং আমার মতে, এটাই ভালো ছিল। এখন এটা পাল্টে গেছে। এখন এটা মাঠে গড়ানোর পরই মন্তব্য করা ঠিক হবে।’

সৌদি আরবের মানবাধিকার বিষয়ক ইস্যু সারা বিশ্বেই সমালোচিত। এমন এক দেশে বড় এই আসর আয়োজনকে ঘিরে প্রশ্ন দেখা দিয়েছে। তবে আয়োজক হওয়ার আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের সময় নারীরাও স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করতে পারবে মর্মে কথা দিয়েছে সৌদি আরব।

এদিকে প্রথম সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া ভ্যালেন্সিয়া আসর শুরুর আগেই আপত্তি জানিয়েছিল। কারণ টুর্নামেন্টে অংশ নেওয়ায় মাত্র ২ মিলিয়ন ইউরো পাচ্ছে দলটি। অথচ বার্সা আর রিয়াল দুই দল পাচ্ছে ৬ মিলিয়ন ইউরো করে। আর অ্যাতলেটিকো মাদ্রিদ পাবে ৩ মিলিয়ন ইউরো।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে অ্যাতলেটিকোর মুখোমুখি হবে বার্সা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD