বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
বাউফলে সরকারি চাল আটকের ঘটনায় তোলপাড়

বাউফলে সরকারি চাল আটকের ঘটনায় তোলপাড়

Sharing is caring!

মঙ্গলবার গভীর রাতে পটুয়াখালীর বাউফল উপজেলার বগা থেকে ৪২ মেট্রিক টন সরকারি চালসহ একটি ট্রলার জব্দ করেছে পুলিশ। এ সময় ওই ট্রলারের চালকসহ ২ জনকে আটক করা হয়েছে। ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

আটককৃতরা হলেন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের জয়নাল আবেদীন ও বাউফলের বগা এলাকার চাল ব্যবসায়ী শাহজাহান হাওলাদার।

বগা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মহিবুল্লাহ বলেন, মঙ্গলবার গভীর রাতে বগা বন্দরে একটি গুদামে চাল মজুদ করা হচ্ছে। গোপণ সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই চাল আটক করে। চালের প্রতিটি বস্তায় খাদ্য অধিদপ্তর লেখা রয়েছে।

পুলিশের একটি সূত্র জানায়, বগা বন্দরের শাহজাহান নামের ওই ব্যবসায়ি বরিশালের হিজলা থেকে চাল এনে গুদামজাত করছিলেন। হিজলা এলাকায় টিআর ও কাবিখাসহ বিভিন্ন প্রকল্পের নামে বরাদ্দকৃত ওই চাল কালোবাজারে বিক্রি করে দেন প্রকল্প কমিটি। শাহজাহান ওই চাল ক্রয় করে বগা এনে গুদামজাত করছিলেন।

অপর একটি সূত্র জানায়, বগা খাদ্য গুদাম থেকে খালাসের পর ট্রলার বোঝাই করে চালগুলো অন্যত্র পাচারের চেষ্টা চলছিল। তবে এ বিষয়টি অস্বীকার করে বগা খাদ্য গুদামের ইনচার্জ হাসান কবির বলেন, আমার গুদাম থেকে এ ধরনের কোন চাল ডেলিভারি করা হয়নি।

থানা সূত্র জানায়, চাল ব্যবসায়ি শাহজাহান হাওলাদার ও ট্রলার চালক জয়নাল আবেদীন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। বগা বন্দরে আটক চালবাহী ট্রলারের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD