শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
নিহতদের মরদেহ গ্রামে পাঠাতে চসিকের সহায়তা

নিহতদের মরদেহ গ্রামে পাঠাতে চসিকের সহায়তা

Sharing is caring!

গ্যাস লাইনে বিস্ফোরণের পর পাথরঘাটায় দেয়াল ধসে হতাহতের ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে চসিক।

চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে ইতোমধ্যে নিহত ৪ জনের মরদেহ গ্রামের বাড়িতে পাঠাতে গাড়ি ভাড়া ও দাফনের জন্য খরচ বাবদ ২০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে অ্যানি বড়ুয়ার (৪০) মরদেহ পটিয়ার ঊনাইনপুরা শাহগদী মার্কেট এলাকায় নিয়ে যাওয়ার জন্য তার কাকা মৃদুল বড়ুয়ার কাছে নগদ টাকা হস্তান্তর করা হয়। অ্যানি কক্সবাজারের রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও ফঁতেখারকুল ইউনিয়নের হাইটুপী গ্রামের নিহার বড়ুয়া প্রকাশ নিহার মাস্টারের মেয়ে।

এছাড়া নতুন ব্রিজ এলাকার শ্রমিক নুরুল ইসলামের মরদেহ (৩০) কক্সবাজারের উখিয়ায় নিয়ে যাওয়ার জন্য তার স্ত্রী সাদিয়া বেগমের হাতে টাকা হস্তান্তর করা হয়।

জুলেখা খানম ফরজানা ও তার ছেলে আতিকুর রহমানের মরদেহ সাতকানিয়া মৌলভির দোকান এলাকায় নিতে পরিবহন খরচ বাবদ ভ্রাতৃবধূ আনজুমানের কাছে টাকা হস্তান্তর করা হয়।

মেয়রের একান্ত সচিব রায়হান ইউসুফ বলেন, নিহতদের মরদেহ গ্রামের বাড়িতে পাঠাতে গাড়ি ভাড়া ও দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। ৭টি পরিবারকে পরবর্তীতে আরও ১ লাখ টাকা করে দেওয়া হবে। এছাড়া আহত সবার সুস্থ হওয়া পর্যন্ত চিকিৎসার সব খরচ বহন করবে চসিক।

আরও পড়তে এখানে ক্লিক করুন: চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণ, নিহত ৭

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD