শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
নিহতদের পরিবারকে দাফনের টাকা দেবে জেলা প্রশাসন

নিহতদের পরিবারকে দাফনের টাকা দেবে জেলা প্রশাসন

Sharing is caring!

পাথরঘাটা এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে শিশুসহ নিহত ৭ জনের দাফন কাফনের জন্য প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

রোববার (১৭ নভেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেটকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।

সিডিএর প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান জানান, প্রথম দর্শনেই বলা যায় ভবনটি বিধি অনুযায়ী নির্মিত হয়নি। অবৈধভাবে সড়কের জায়গা দখল করে ভবনের সামনের অংশ বাড়ানো হয়েছে। বিপজ্জনক ব্যাপার- সেপটিক ট্যাংক করা হয়েছে সড়কের পাশে। যথার্থ ডিজাইন না হলে সেপটিক ট্যাংকে গ্যাস জমে। সেপটিক ট্যাংকের পাশে কিচেন, গ্যাসের রাইজার। চেয়ারম্যানের নির্দেশে প্রাথমিক তদন্ত করে এ চিত্র দেখা গেছে।

তিনি বলেন, ভবন নির্মাণের সময় সিডিএ নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। কিন্তু ভবন মালিকরা নকশা মানে না। আজ অ্যাসেসমেন্ট করে জরুরি সভা ডাকা হবে। সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে সিদ্ধান্ত হবে ভবনটির ব্যাপারে।

আরো পড়তে এখানে ক্লিক করুন: নিহতদের মরদেহ গ্রামে পাঠাতে চসিকের সহায়তা

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD