বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
ঘূর্ণিঝড় আম্পান: পটুয়াখালীর গ্রাম প্লাবিত, নিখোঁজ সিপিপির টিম লিডার

ঘূর্ণিঝড় আম্পান: পটুয়াখালীর গ্রাম প্লাবিত, নিখোঁজ সিপিপির টিম লিডার

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় সাধারণ মানুষকে সাইক্লোন শেল্টারে আসার প্রচারণা কাজ চালাতে গিয়ে নৌকা ডুবে ‍ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার সৈয়দ শাহআলম (৬০) নিখোঁজ হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এ ঘটনা ঘটে।

এদিকে ঘূর্ণিঝড় আম্পান ও অমাবশ্যার প্রভাবে সাগর ও নদীতে পানি ৩ ফুট বেড়েছে। এতে জেলায় এ পর্যন্ত অর্ধশত গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। এরমধ্যে, কলাপাড়ার এক ইউনিয়নের ১৭টি গ্রাম ও রাঙ্গাবালীর আটটি গ্রাম, পটুয়াখালী সদরের কমলাপুর ইউনিয়নে দুইটি, ইটবাড়িয়া তিনটি, জৈনকাঠী একটি, ছোট বিঘাই একটি প্লাবিত হয়েছে। এছাড়াও গলাচিপা, মির্জাগঞ্জ, দশমিনা ও বাউফল উপজেলাও কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে বলে জানা যায়।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহীদুল হক জানান, খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসেন। ফায়ার সার্ভিসের একটি টিম আসার পর উদ্ধার কাজ শুরু করেছে।

এছাড়াও কোস্টগার্ডকে কল করা হয়েছে, তারাও আসছেন। তবে ধারণা করা হচ্ছে শাহআলম দুর্যোগ প্রচারণার পোশাক পরা থাকায় কচুরিপানা নিচে আটকে গেছেন।

বুধবার (২০ মে) দুপুর পর্যন্ত ৯০৭টি সাইক্লোন শেল্টারে প্রায় চার লাখ মানুষ ও লক্ষাধিক গবাদিপশু আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় আম্পানের কারণে পায়রা সমুদ্র বন্দর ও পটুয়াখালী জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া বিভাগ।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসফাকুর রহমান জানান, ৭৪০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।আশ্রয় কেন্দ্রের মানুষের খাওয়ার জন্য শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এছাড়া যারা রোজা আছেন তাদের ইফতারির ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD