সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
ববি’র স্নাতক (সম্মান) ভর্তি পরিক্ষার ফল প্রকাশ

ববি’র স্নাতক (সম্মান) ভর্তি পরিক্ষার ফল প্রকাশ

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ১ম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আজ সোমবার (৩০ ডি‌সেম্বর) প্রকাশিত হয়েছে।

প্রকা‌শিত ফলাফল অনুযায়ী ক ইউনিটে পাশের
হার ২৫.৭৯%, ‘খ’ ইউনিটের পাশের হার ২৪.৬৯% এবং ‘গ ইউনিটে পাশের হার ৪২.২১%।

৩ টি ইউনিটে সামগ্রিকভাবে পাশের হার ২৮.১১%।

‌বি‌কেল সা‌রে ৪ টায় বিশ্ব‌বিদ্যালয়ের জীবনানন্দ দাশ মিলনায়ত‌নে ফলপ্রকাশ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে ফলাফল কার্যক্রম প্রকাশের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ ছা‌দেকুল আ‌রে‌ফিন ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রষ্টর, প্রভােস্ট, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, ছাত্র উপদেষ্টাবৃন্দ, পরিচালকগণ, শিক্ষকমন্ডলী, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দপ্তর প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।

উপাচার্য জানান, ‌ভ‌র্তি পরীক্ষায় মোট ১৬ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহন ক‌রেন। যারমধ্য থে‌কে ৪ হাজার ৭২১ জন পরীক্ষার্থী পাশ করে‌ছেন। মোট পা‌শের ম‌ধ্যে ৩ হাজার ১৫৪ জন ছে‌লে ও ১ হাজার ৫৬৭ জন মে‌য়ে।

ক ইউ‌নি‌টে ৯ হাজার ২৪৪ জন পরীক্ষার্থী‌দের ম‌ধ্যে পাশ ক‌রে‌ছেন ২ হাজার ৩৮৪ জন।

খ ইউ‌নি‌টে ৪ হাজার ৮৪৫ জন পরীক্ষার্থী‌দের ম‌ধ্যে পাশ ক‌রে‌ছেন ১ হাজার ১৯৬ জন।

গ ইউ‌নি‌টে ২হাজার ৭০৪ জন পরীক্ষার্থী‌দের ম‌ধ্যে পাশ ক‌রে‌ছেন ১ হাজার ১৪১ জন।

ক ইউ‌নি‌টে মেধা তালিকায় প্রথম হ‌য়ে‌ছেন দেবশ্রী সরকার, দ্বিতীয় হ‌য়ে‌ছেন সা‌দিকা রহমান ও তৃতীয় হ‌য়ে‌ছেন স্বর্ণা দাস।

খ ইউ‌নি‌টে মেধা তালিকায় প্রথম হ‌য়ে‌ছেন জোয়া‌রিকা সাওদা, দ্বিতীয় হ‌য়ে‌ছেন রু‌বিনা আক্তার ও তৃতীয় হ‌য়ে‌ছেন সা‌মিয়া আক্তার।

গ ইউ‌নি‌টে মেধা তালিকায় প্রথম হ‌য়ে‌ছেন রু‌মি আক্তার, দ্বিতীয় হ‌য়ে‌ছেন তাসনুভা ইসলাম নুর ও তৃতীয় হ‌য়ে‌ছেন আবু তোরাব মুনতা‌সির।

এরা সক‌লেই ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের শিক্ষার্থী।

উল্লেখ্য, গত ২৭ ও ২৮ ডিসেম্বর ২০১৯ তারিখ
ক, খ ও গইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিলাে। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২৪টি বিভাগের
১৪৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.eis.bu.ac.bd এ পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনের মাধ্যমে চয়েজ ফরম পূরণ শুরু হবে আগামী ০১ জানুয়ারী
থেকে। ১ম মেধা তালিকা প্রকাশ করা হবে আগামী ১১ জানুয়ারী । ১ম মেধা তালিকা থেকে ভর্তি কার্যক্রম ১৩ জানুয়ারী থেকে শুরু হয়ে চলবে ১৬ জানুয়ারী পর্যন্ত।

২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে আগামী ০৯ ফেব্রুয়া‌রি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD