বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ২৩৬০ বোতল ফেনসিডিলসহ আটক ২

বরিশালে ২৩৬০ বোতল ফেনসিডিলসহ আটক ২

Sharing is caring!

বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোডে অভিযান চালিয়ে ২ হাজার ৩৬০ বােতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে।

আটকরা হলেন- ফরিদপুরের মধুখালী উপজেলার বকশি চাঁদপুর এলাকার সাত্তার গাজীর ছেলে মাে. সােহেল গাজী (২৮) ও ভাঙ্গা থানার চুমুরন্দি এলাকার শফিকুল ইসলামের ছেলে মিঠু (২৫)।

রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে নগরের র‌্যাব-৮ এর সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গােপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে মাদক ব্যবসায়ীরা ঝিনাইদহ থেকে কাভার্ডভ্যান করে ফরিদপুরের ওপর দিয়ে গৌরনদী হয়ে ফেনসিডিল ও গাঁজা নিয়ে বরিশাল শহরের দিকে যাচ্ছে। এর ভিত্তিতে সকালে নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন সিঅ্যান্ডবি রােডে চেকপােস্ট বসিয়ে তল্লাশি শুরু করে র‌্যাব। তল্লাশির একপর্যায়ে ‘মেসার্স এমআরসি লিমিটেড’ লেখা একটি কাভার্ডভ্যানকে থামার জন্য সংকেত দেয়। এসময় কাভার্ডভ্যানটি রেখে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। এর তাদের দেওয়া তথ্যমতে কাভার্ডভ্যানের ভেতরে তল্লাশি করে ২ হাজার ৩৬০ বােতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মাে. আল-মামুন শিকদার বাদী হয়ে মহানগরের কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD