সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন
ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয় ভ‌র্তি পরীক্ষা : মেয়‌রের ফ্রি বাস সা‌র্ভিস

ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয় ভ‌র্তি পরীক্ষা : মেয়‌রের ফ্রি বাস সা‌র্ভিস

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা করেছেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এর ফলে বৈরি আবহাওয়ার মধ্যে কেন্দ্রে পৌঁছানোর ভোগান্তি কম হয়েছে বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা। তারা জানান, ফ্রি সার্ভিসের আওতায় বাসগুলোর সামনে ব্যানার লাগানো থাকায় সহজেই এগুলো খুঁজে পাওয়া গেছে। আর নির্ধারিত বাস থাকায় সঠিক সময়ের মধ্যেই প্রচণ্ড শীত ও বৃষ্টিমুখর আবহাওয়ার মধ্যে কেন্দ্রে পৌঁছানো সহজ হয়েছে।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) জনসংযোগ কর্মকর্তা বেলায়েত হাসান বাবলু বলেন, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিসের ব্যবস্থা রাখেন সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, রূপাতলী বাসস্ট্যান্ড ও নদীবন্দর এলাকা থেকে পৃথকভাবে ডজনখানেকের ওপরে বাসের মাধ্যমে পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। যে সেবা আগামী শনিবারও (২৮ ডিসেম্বর) পাবে পরীক্ষার্থীরা।

চলতি ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২৪টি বিভাগের এক হাজার ৪৪০টি আসনের বিপরীতে ৪৯ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগী প্রায় ৩৫ জন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নগরের সরকারি বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, আলেকান্দা সরকারি কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয় ও বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ‘খ’ ইউনিটে ৫৬০টি আসনের বিপরীতে ১০ হাজার ১০৬ জন আবেদনকারী রয়েছেন।

পরীক্ষার বিষয়ে উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, ভর্তি পরীক্ষার যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিকভাবে সচেষ্ট আছে। এ বিষয়ে ভর্তি পরীক্ষা কমিটি, উপ-কমিটি ও ইউনিটভিত্তিক কমিটিগুলো কেন্দ্র প্রধান, বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি, পুলিশ প্রশাসন, স্থানীয় প্রশাসন ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করে চলছে। আর সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধিসহ সবাই আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD