রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বেনাপোলে ইউএস ডলারসহ যুবক আটক

বেনাপোলে ইউএস ডলারসহ যুবক আটক

Sharing is caring!

অনলাইন ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৪০ হাজার ইউএস ডলারসহ আবু জাহিদ (১৮) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বেনাপোল সীমান্তের গাতিপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ডলার পাচারকারী জাহিদ বেনাপোলের বড়আঁচড়া গ্রামের সাহেব আলীর ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সীমান্তে নজরদারী বৃদ্ধিকরে। একপর্যায়ে ওই পাচারকারী সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে বিজিবি সদস্যরা গাতিপাড়া গ্রামের মসজিদের পাশ থেকে তাকে ধাওয়া দিয়ে আটক করে। এসময় তার শরীর তল্লাশি করে ৪০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকায় ৩৩ লাখ ৬০ হাজার টাকা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আটক যুবকের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD