বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ
২০০ মণ জাটকাসহ আটক ১২

২০০ মণ জাটকাসহ আটক ১২

Sharing is caring!

পটুয়াখালীর গলাচিপায় ২০০ মণ (আট হাজার কেজি) জাটকা ইলিশ জব্দসহ ১২ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের  (র‌্যাব) সদস্যরা।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার পানপট্টি লঞ্চঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জুবায়ের (২৮), রোকন উদ্দিন (৪৪), রাইছুল (১৯), দুধা হাওলাদার (৩৫), সোহাগ (২৯), মেজবাহ উদ্দিন (৩০), মাহবুব ফরাজি (৩০), জসিম খান (৩৫), বাহাদুর প্যাদা (৩২),  খালেক মোল্লা (৪৫), আলি আজগর (৩৭) ও আবুল বাশার (৩৫)।

র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ওই লঞ্চঘাট বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ মণ জাটকা জব্দসহ ১২ মাছ বিক্রেতাকে আটক করা হয়। পরে তাদের গলাচিপা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সুহৃদ সালেহীনের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অপরাধ স্বীকার করার প্রত্যেককে সাত দিনের করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

জব্দ করা জাটকাগুলো ২০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD