মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বড়পর্দা কাঁপানো চিত্রনায়ক সোহেল রানা এবার নির্বাচনী মাঠে

বড়পর্দা কাঁপানো চিত্রনায়ক সোহেল রানা এবার নির্বাচনী মাঠে

Sharing is caring!

শামীম আহমেদ (অতিথি প্রতিবেদক): বড়পর্দা কাঁপানো অভিনেতা মাসুম পারভেজ সোহেল রানা। সিনেমার জগত থেকে বেরিয়ে এবার ভোটের মাঠে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চিত্রনায়ক সোহেল রানা বলেন, দীর্ঘদিন সিনেমার জগতে একাধিকবার জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করেছি। এবার বাস্তব জীবনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচনী এলাকার জনগনের সেবা করতে চাই। তিনি আরও বলেন, চিত্রনায়ক হিসেবে দর্শকরা যেভাবে ভালোবেসেছেন সেভাবে ভোট দিয়েও জনগণ আমাকে জয়যুক্ত করবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেকে মহাজোট মনোনীত প্রার্থী হিসেবে দাবি করে বুধবার দুপুরে বরিশাল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। সহকারী রিটার্নিং অফিসার ও উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। এসময় সোহেল রানার সাথে তার ভাই বাংলা সিনেমার একসময়ের ঝড়তোলা নায়ক মাসুম পারভেজ রুবেলসহ জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চলচিত্রের জনপ্রিয় দুই নায়কের আগমনের খবর পেয়ে তাদের স্বচোখে একনজর দেখতে ওইদিন সকাল থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকসহ নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণ উপজেলা পরিষদ এলাকায় ভীড় করেন। সাধারণ ভোটাররা জানান, দলমত নির্বিশেষে একজন সফল চিত্রনায়ক হিসেবে সোহেল রানার পুরো দেশজুড়ে ব্যাপক ভক্ত রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমতের উর্দ্ধে এসে একজন অভিনেতা হিসেবে বরিশাল-২ আসনের সাধারণ ভোটাররা তাকে (সোহেল রানা) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে। নির্বাচনী এলাকার ভক্তদের ভালবাসায় সিগ্ধ হন মহাজোটের প্রার্থী চিত্রনায়ক সোহেল রানা ও তার ভাই নায়ক রুবেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD